উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত জয়ী সেতু
দি নিউজ লায়ন ; আগামী বছর জানুয়ারিতে উদ্বোধন হতে চলেছে মেখলিগঞ্জ ও হলদিবাড়ির সংযোগকারী জয়ী সেতু। রবিবার সেতুর কাজ পরিদর্শন করতে কোচবিহার হলদিবাড়ি তে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, সেতুর কাজ ৯০ শতাংশ শেষ হয়ে গিয়েছে। রাস্তার কিছু কাজ এবং অন্যান্য সামান্য কিছু কাজ বাকি রয়েছে। জানুয়ারি মাসে এই সেতুর উদ্বোধন হবে।
প্রসঙ্গত,চলতি মাসের ১৬ তারিখ মুখ্যমন্ত্রী কোচবিহারে থাকবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। তার আগে সারপ্রাইজ ভিজিটে রবিবার কোচবিহার আসেন অরূপ বিশ্বাস। তিনি বলেন,এই সেতু উদ্বোধন হয়ে গেলে হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ এর মধ্যে দূরত্ব কমে যাবে ।প্রায় ৪০০ কোটি টাকার বিনিময়ে এই সেতুটি তৈরি হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
এদিন অরুপ বাবুর সাথে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান, মেখলিগঞ্জ মহাকুমা পুলিশ আধিকারিক চন্দন দাস সহ অন্যান্য প্রশাসনিক নেতৃত্ব। এদিকে জয়ী সেতু উদ্বোধনের দিনক্ষণ প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ায় খুশি মেখলিগঞ্জ ও হলদিবাড়ির বাসিন্দারা। তারা জানিয়েছেন স্বাধীনতার পর থেকে তাদের এই সেতুর দাবি ছিল কিন্তু কেউ সেই দাবিপূরণ করেনি। মমতা ক্ষমতায় আসার পর সেতুর শিলান্যাশ হয় নামকরণ হয়। এবার সেতু উদ্বোধন হবে। মূখ্যমন্ত্রী কথা রাখলেন।

Post a Comment